ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় বাবার ওপর অভিমান করে, বিষপানে ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গায় বাবার ওপর অভিমান করে, বিষপানে ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদেশ যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে ঘাসমারা বিষপান করেন ২৫ বছরের যুবক সাহাবুদ্দিন। পরিবারের প্রাণপণ চেষ্টায়ও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার হারদী ইউনিয়নের বৈদ্যনাথপুর মোড়ে বিষপানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ মধ্যরাতে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাহাবুদ্দিন হারদী ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামের আশরাফুল হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে বিদেশ যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়ে আসছিলেন সাহাবুদ্দিন। তবে আর্থিক সামর্থ্য না থাকায় বাবা তাকে বিদেশে পাঠাতে পারবেন না বলে জানান। এ নিয়ে অভিমান করে বুধবার সন্ধ্যায় বৈদ্যনাথপুর মোড় এলাকায় ঘাসমারা বিষপান করেন তিনি।

বিষপানের পর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান সাহাবুদ্দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত