ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মহিলা পরিষদ নেত্রীদের সাংগঠনিক সফর

মহিলা পরিষদ নেত্রীদের সাংগঠনিক সফর

নেত্রকোনার কলমাকান্দা জেলা শাখায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রীদের সাংগঠনিক সফর উপলক্ষ্যে আগামী সম্ভাব্য ১৮ সেপ্টেম্বর কলমাকান্দা জেলা শাখায় সম্মেলন প্রস্তুতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার কলমাকান্দা পূর্ব বাজার মহিলা পরিষদ কার্যালয়ে আগামী সম্ভাব্য ১৮ সেপ্টেম্বর কলমাকান্দা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি বিষয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রেহেনা সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু ও নেত্রকোনা জেলা কমিটির সভাপতি তাহেজা বেগম। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন- কলমাকান্দা জেলা শাখার সভাপতি রওশনারা পারভীন নওরোজ, সাধারণ সম্পাদক চন্দনা রানী তাং, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) রেখা আক্তার, আন্দোলন সম্পাদক রাখী খানম, অর্থ সম্পাদক মালেকা খাতুন ও প্রচার সম্পাদক রীনা হায়াৎ এবং পাড়া শাখার নেত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত