ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ

শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ

শিশু সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, যুবসমাজ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

গতকাল সোমবার সকালে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে কক্সবাজারের সংকটাপন্ন জনগোষ্ঠীর জন্য বহুখাতভিত্তিক পুনরুদ্ধার ও ক্ষমতায়ন সহায়তা প্রকল্পের আওতায় শিশু সুরক্ষা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এ সংলাপের আয়োজন করে। সহযোগী সংস্থা ছিল ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। প্রকল্পটি অর্থায়ন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও এনজিও প্রতিনিধি সিফাত মুহাম্মদ ফজলে রাব্বি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরসির শিশু সুরক্ষা ম্যানেজার রুহুল আমিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত