ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রোকন আহমেদ জয় (২৬) ওই এলাকার সাত্তার মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, রোকন আহমেদ জয় সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করেন। প্রায় দুই বছর সিঙ্গাপুরে থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে ফিরেছেন তিনি। গতকাল সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে রোকন আহমেদ জয়কে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে, পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত