ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় পুলিশ সুপারের মতবিনিময়

চুয়াডাঙ্গায় পুলিশ সুপারের মতবিনিময়

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সঙ্গে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কাঙ্ক্ষিত জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক-মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত