ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

লক্ষ্মীপুরে আন্তঃউপজেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতা

লক্ষ্মীপুরে আন্তঃউপজেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতা

'যুক্তি হোক সমাজ পরিবর্তনের শক্তি, সুস্থ চিন্তায় সমৃদ্ধ সমাজ'— এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তঃউপজেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুরের কামানখোলা উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় লক্ষ্মীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আয়োজন করেন কামানখোলা সেরা একাদশ। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— কামানখোলা অলি উল্যা মুসলিম পলিটেকনিক একাডেমি, দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়, দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়, রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, চর মণ্ডল আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়, নন্দনপুর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ উল্যা হাই স্কুল, কামানখোলা দাখিল মাদ্রাসা, চম্পাকা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও দালাল বাজার জিনিয়াস উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দালাল বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কামানখোলা সেরা একাদশের সাধারণ সম্পাদক তানভীর হাসান, সিনিয়র সহসভাপতি নাছির উদ্দীন নিনু, সহসভাপতি মারুফ হোসেন সুজন এবং পরিচালনা কমিটির সদস্য জুয়েল, তাসপির, ইকন, রিহাদ, বিজয়, মনা ও শুভ, আবু বক্কর। বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান সেরা একাদশের উপদেষ্টা হিসেবে রয়েছেন হাজী শাফি উল্যা।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস শর্মা ও মো. সেলিম মুন্সি। মডারেটরের দায়িত্ব পালন করেন রেজা। উদ্বোধনী দিনের প্রথম অধিবেশনের বিতর্ক প্রতিযোগিতা কামানখোলা দাখিল মাদ্রাসা বিজয়ী হয়। এতে বিপক্ষ দল হিসেবে অংশ নেয়, চর মণ্ডল আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত