ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হালুয়াঘাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

হালুয়াঘাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে হালুয়াঘাট পৌরসভা। এখন থেকে বাজারে গরুর মাংস বিক্রির আগে সংশ্লিষ্ট গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, পশু জবাইয়ের আগে গবাদিপশু (গরু) পশু হাসপাতালে অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন বা চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় গরুটি সুস্থ হিসেবে শনাক্ত হলে চিকিৎসকের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। এরপর পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে গরুটিতে সিলমোহর দেওয়া হবে। পৌরসভার সিলমোহর দেওয়ার পরই শুধু অনুমোদিত ও স্বাস্থ্যসম্মত গরুর মাংস বাজারে বিক্রি করা যাবে। স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কিংবা পৌরসভার অনুমোদন ও সিলগালা না থাকা গরুর মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়েছে। হালুয়াঘাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হক বলেন, ব্যবসায়ী ও ক্রেতা উভয়কেই এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মাংস কেনার সময় গরুর স্বাস্থ্য পরীক্ষার অনুমোদন ও পৌরসভার সিলগালা রয়েছে কি না, তা দেখে মাংস কেনার পরামর্শ দেওয়া হয়েছে। পৌরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত