
র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শরীয়তপুরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকের শরীয়তপুর শাখাসহ জেলার আটটি উপশাখায় নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আইএফআইসি ব্যাংকের শরীয়তপুর শাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র মন্ডল, অফিসার (মার্কেটিং অ্যান্ড সেলস) সৈয়দ হাফিজুর রহমান সুজনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাখার ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র মন্ডল বলেন, আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের এই পথচলায় আমাদের সম্মানিত গ্রাহকদের আস্থা ও সহযোগিতা সবচেয়ে বড় শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন দিনে সকল গ্রাহককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক ব্যাংকিংসেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।