ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চান্দিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

চান্দিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

কুমিল্লার চান্দিনা বাজারে জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইন্জারুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। দীর্ঘদিন ধরে চান্দিনা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী ও হকারদের দখলে থাকায় সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে আগেই সতর্কবার্তা দেওয়া হলেও তা অমান্য করায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত