ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ধর্মপাশায় হিফজ প্রতিযোগিতার বাছাই সম্পন্ন

ধর্মপাশায় হিফজ প্রতিযোগিতার বাছাই সম্পন্ন

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ধর্মপাশা উপজেলা পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় জামিয়াতুল ইব্রাহীম মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিংপুর মাদ্রাসার শিক্ষার্থী সামিউল ইসলামের হৃদয়স্পর্শী কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। উপজেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা— মোট চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিচারকাজ শেষে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কারের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ইমাম হুসাইন। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি হাফিজ মো. কামাল হুসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মুফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা জিয়াউল হক। এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইমাম হুসাইন ও মেহেদী হাসান উজ্জ্বল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত