ঢাকা রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফেরাতে কচুরিপানা অপসারণ

ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফেরাতে কচুরিপানা অপসারণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার ঢোলভাঙ্গা নদীর কচুরিপানা জটের জনদুর্ভোগ লাঘবে নদীটির কচুরিপানা পরিষ্কার করেছেন স্বেচ্ছাসেবীরা। আর এতে সহায়তা করছেন পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল ৯টায় পৌর এলাকার মেয়র ব্রীজ হতে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে কার্যক্রম শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটি ও মানবতা রক্তদান সংঘের একদল যুবক। কচুরিপানা পরিষ্কারের সময় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি রবিউল হাসান ভূইয়া বলেন, খালটি দীর্ঘদিন ধরে কচুরিপানায় পূর্ণ থাকায় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং নৌ চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি। এতে স্বেচ্ছাসেবকরা সহায়তা করছে।

রেডক্রিসেন্ট সোসাইটি বাঞ্ছারামপুর উপজেলা শাখার সক্রিয় সদস্য সবুজ বলেন, ভালো কাজ সবাই মিলে একসাথে করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে আমরা এলাকার উন্নয়নে কাজ করতে চাই এবং ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে চাই। ঢোলভাঙ্গা নদীটি একসময় খরস্রোতা ছিলো। দখল, দূষন তারউপর মরার উপর খারার ঘা হয়ে দাড়িয়েছে কচুরিপানা। নৌ-পথ বন্ধ, কৃষি আবাদ ও নদীর গতিপথ হারিয়ে গেছে কচুরিপানার জন্য। আমরা কচুরিপানা নির্বংশ করে ছাড়ব। মানবতা রক্তদান সংঘের সমন্বয়ক মাহমুদউল্লাহ বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। এই দেশে অসংখ্য নদ-নদী ছিল। সেগুলো এখন পলি পড়ে ও কচুরিপানায় কারনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নদ-নদীর গতি পথ ঠিক রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা খাল পরিষ্কার করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত