ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বড় ধরনের ঝুঁকিতে জয়পাড়া বাজার সেতু

ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা
বড় ধরনের ঝুঁকিতে জয়পাড়া বাজার সেতু

দোহার উপজেলার ব্যস্ততম জয়পাড়া বাজার সেতুর ভঙ্গুর ও নাজুক অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ। পাশাপাশি বিপুলসংখ্যক মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও নিয়মিত চলাচল করছে।

জানা যায়, ২০২২ সালে রাতের আঁধারে পদ্মার বুক চিরে বালু উত্তোলনকারীরা বর্ষাকালে এ পথ দিয়ে সারি সারি ট্রলারবোঝাই বালু বহনের সময় ব্রিজের পিলারের সঙ্গে একাধিকবার ধাক্কা লাগে। এতে সেতু ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় উপজেলা প্রশাসন, পৌরসভা, প্রকৌশল বিভাগ সেতু নির্মাণে কোন উদ্যোগ নেয়নি। সেতুর বর্তমান অবস্থা দেখে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। দ্রুত প্রয়োজনীয় সংস্কার, মেরামত ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে— এমন আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রশ্ন উঠছে— এত গুরুত্বপূর্ণ একটি সেতুর এমন ঝুঁকিপূর্ণ অবস্থা থাকার পরও সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। দুর্ঘটনা ঘটার পর নয়, দুর্ঘটনার আগেই ব্যবস্থা নেওয়া হোক। জয়পাড়া বাজার সেতুটি দ্রুত পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত ও সংস্কারের দাবি জানাচ্ছেন সচেতন নাগরিকরা। জয়পাড়া বাজারের মানুষের নিরাপদ চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন এমাকার সাধারন মানুষ। দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশিদ বলেন, ৫০ বছর আগে জেলা পরিষদ সেতুটি নির্মাণ করেছিল। সেতুর পিলারের দুটি স্থানে ফাটল দেখা দিয়েছে বিধায় এটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নতুন সেতু নির্মাণের জন্য ওপর মহলে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, খুব শিগগিরই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হয়ে যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত