ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রামে দ্বিতীয় এমভিটি সামিট সম্পন্ন

চট্টগ্রামে দ্বিতীয় এমভিটি সামিট সম্পন্ন

চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ)-এর উদ্যোগে বন্দরনগরীর অভিজাত হোটেল দ্য পেনিনসুলা-তে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে '২য় এমভিটি সামিট ২০২৬'। গতকাল শনিবার অনুষ্ঠিত এই আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন সম্মেলনের সমাপনী ও অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আজিম আলী, ডেইলি মর্নিং টুডে-এর ম্যানেজিং ডিরেক্টর আলী আহমেদ শাহীন এবং দৈনিক ইনফো বাংলার সহযোগী সম্পাদক দিদারুল আলম। প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন দেশের চিকিৎসা সেবার মান উন্নয়নে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি সাধারণ মানুষের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্যে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আজিম আলী বন্দরনগরী চট্টগ্রামে মেডিকেল ট্যুরিজম খাতের বিকাশে আরও জোর দেওয়ার আহ্বান জানান। এর আগে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন সম্মেলনস্থলে পৌঁছালে সামিটে অংশগ্রহণকারী ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের স্বাস্থ্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল 'হেলথ টক বিডি' এর ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং অতিথিদের সাথে নিয়ে কেক কেটে তা উদযাপন করেন। সমাপনী পর্বে ফোরামের সভাপতি আব্দুল আলিম রাজু সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সহ-সভাপতি (আন্তর্জাতিক বিষয়ক) দাঊদ আরমান।

এর আগে, একই দিন দুপুরে হোটেল দ্য পেনিনসুলা-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে '২য় এমভিটি সামিট ২০২৬'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উল্লেখ্য, আন্তর্জাতিক এই সামিটে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন এবং বাংলাদেশের বিশ্বমানের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনব্যাপী এই সম্মেলনে 'ডক্টরস টক' সেশন এবং বিটুবি মিটিংয়ের আয়োজন ছিল।

সম্মেলনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল ভারতের স্টার হাসপাতাল এবং গোল্ড স্পন্সর হিসেবে ছিল ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত