ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল রোববার ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের ট্রাংক রোড়, কলেজ রোড়, মিজান রোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী কলেজের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম রিয়াজ মজুমদার ও নুরুল আলম সুফলসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত