ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর বাসভবনে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর বাসভবনে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে । দেশের মানুষকে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করতে তিনি এ ব্যাবস্থা নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমাতে ও দেশে বিদ্যুতের চাহিদার ভারসাম্য বজায় রাখতে জ্বালানি বাড়ানোর জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে মন্ত্রী সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার নিজ বাসভবনে এ সোলার প্যানেল স্থাপন করা হয়। সৌর বিদ্যুৎ স্থাপন করে শুধু নিজস্ব চাহিদা পূরণ নয়। মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই ব্যবস্থা পরিবেশবান্ধব। এতে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা ও চাপ কমানোসহ দেশে বিদ্যুতের সংকট সমাধানে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও মন্ত্রীর সহধর্মিনী সাবেক এমপি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির জন্য মন্ত্রীর বাসভবনে এ সোলার প্যানেল স্থাপন করা হয়েছে এবং এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্য উৎসাহ তৈরি করবে। দেশের প্রতিটি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী হলে বিদ্যুতের ওপর চাপ কমবে। সেইসাথে দেশে জ্বালানি নিরাপত্তাও জোরদার হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত