ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ওড়না পেঁচানো মৃত্যু থেকে বাঁচতে সচেতনতা জরুরি

মো. শরীফুল ইসলাম
ওড়না পেঁচানো মৃত্যু থেকে বাঁচতে সচেতনতা জরুরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই খবর শোনা যায়, মোটর সাইকেল কিংবা রিকশায় ওড়না পেঁচিয়ে আহত এক নারী। অনেক সময় গলায় ওড়না পেঁচিয়ে নিহত হওয়ার খবরও শোনা যায়। দীর্ঘদিন ধরে আমাদের সমাজে এক ভয়ংকর নীরব সামাজিক ব্যাধি বিদ্যমান। সম্প্রতি আমি যখন হেঁটে যাচ্ছি তখন পুরান ঢাকার হাজারীবাগ বাজার সংলগ্ন এলাকায় একটি রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক মহিলা আহত হন। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, ওই মহিলা দূর্ঘটনা কবলে পড়ার পরেও হাতে থাকা মোবাইল ফোনে আসক্ত ছিল। অথচ একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, ২৯ জুলাই গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, রোড সেফটি ফাউন্ডেশনের ২০২৬ সালের প্রকাশিত তথ্য অনুযায়ী: গত সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী মারা গেছে। এর মধ্যে অটোরিকশার চাকায় ওড়না বা পোশাক পেঁচিয়ে মারা গেছে ১৫৪ জন শিক্ষার্থী। অর্থাৎ গড়ে বছরে প্রায় ২০-২১ জন শিক্ষার্থী এভাবে মারা গেছে।

এ ভয়াবহ দূর্ঘটনার কবল থেকে বেঁচে থাকতে হলে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, যেকোনো জায়গায় যাত্রা আরম্ভ করার পূর্বে শরীরে ওড়না ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, ঘর থেকে বাহির হওয়ার সময় বোরকা পরে যেতে হবে। তৃতীয়ত, রিকশা চালকদের সচেতন হতে হবে। কেননা যখন যাত্রীরা রিকশায় আরোহণ করবে, ঠিক তখনই তাদের এ বিষয়ে সতর্ক থাকার জন্য বলতে হবে। পাশাপাশি বাইক এবং রিকশা চালকদের গতিও নিয়ন্ত্রণ করতে হবে। চতুর্থত, রাস্তায় যাতায়াতের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সর্বোপরি, মহিলা যাত্রীদের সার্বক্ষণিক সচেতন থাকতে হবে।

লেখক : শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত