ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘কিং’ সিনেমায় শাহরুখের নতুন চমক

‘কিং’ সিনেমায় শাহরুখের নতুন চমক

বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে এলো এবার নতুন তথ্য। ছবিটির সংগীত পরিচালক জুটি শচীন-জিগার জানিয়েছেন, এই সিনেমায় শাহরুখ এমন কিছু করতে যাচ্ছেন যা দর্শকদের কাছে সম্পূর্ণ অকল্পনীয়। আর এমন মন্তব্য সামনে আসতেই সামাজিকমাধ্যমে সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকদের মাঝে কৌতূহল ও উত্তেজনা আরও বেড়েছে।

সিনেমার এই সংগীত পরিচালক জুটি ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, সিনেমার গানগুলোতে শাহরুখের ‘লিপ-সিঙ্ক’ বা ঠোঁট মেলানোর ধরনে এক নতুনত্ব দেখা যাবে, যা আগে কখনও কোনো সিনেমায় দেখা যায়নি। এক সাক্ষাৎকারে শচীন জানান, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে একেবারে নতুন রূপে আবিষ্কার করবেন দর্শক। তার লুক থেকে শুরু করে চরিত্রের ধরন; সবকিছুতেই থাকবে বড় পরিবর্তনের ছাপ। শচীনের মতে, দর্শক এমন কিছু বিষয়ে শাহরুখকে পারফর্ম করতে দেখবেন যা সাধারণ ধারণার বাইরে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত