ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিজয়ের সঙ্গে সেরা মুহূর্তের কথা জানালেন রাশমিকা

বিজয়ের সঙ্গে সেরা মুহূর্তের কথা জানালেন রাশমিকা

ছবির মতোই সুন্দর বিজয়-রাশমিকা বিয়ের প্রতিটি মুহূর্ত। বিয়ের আগে অনুষ্ঠিত প্রাক-বিবাহ অনুষ্ঠানের মধ্যে সংগীত ও মেহেন্দির রাতও ছিল একেবারেই রোমাঞ্চকর। গত মঙ্গলবার সকালে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে সেই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করে নেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

সেই রাতের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে রাশমিকা লিখেছেন, ‘এটা এমন একটা দিন ছিল যেদিন আমি আর বিজয় আলাদা ছিলাম না, আমরা এক হয়ে গিয়েছিলাম। আমাদের পরিবারের সবাইকে খুশি করতে চেয়েছিলাম। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় রাতের মধ্যে এটা একটি। আমরা সারা রাত নাচণ্ডগান করেছি। সেই রাতের জাদু আমি কখনও ভুলব না।’ সংগীত ও মেহেন্দির অনুষ্ঠানে দুজনে রাজকীয় লুকে ধরা দেন। বিজয় নেভি ব্লু ও অ্যাকোয়া ব্লু রঙের ভারতীয় পোশাকে সেজেছিলেন, গলায় ছিল পান্না সবুজ লকেট। রাশমিকা পরেছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা। নাচে-গানে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। দুই তারকা যুগল একসঙ্গে পারফর্মও করেন। এমনকি ভিন্টেজ গাড়িতে চড়ে ভেন্যুতে গ্র্যান্ড এন্ট্রিও করেন তারা।

বিয়ের আনুষ্ঠানিকতার পর বর্তমানে বিবাহোত্তর নিয়ম পালন ও পারিবারিক কাজকর্মে ব্যস্ত এই জুটি। তেলেঙ্গানার গ্রামের বাড়িতে গিয়ে সত্যনারায়ণ পূজা প্রদান করেন। সেইসঙ্গে গ্রামের পিছিয়েপড়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত