
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার আশ্রবপুর এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের আব্দুল আলী ওরফে মসম (৩২) এবং নরসিংদীর রায়পুরার ইমন মিয়া (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করা হলে এর ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।