ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

৯ বছর পর শখ নিলয়ের নাটক

৯ বছর পর শখ নিলয়ের নাটক

এক সময়ের জনপ্রিয় জুটি শখ ও নিলয় আলমগীর। অসংখ্য নাটক উপহার দিয়েছেন তারা। ধরা দিয়েছেন সিনেমায়ও। তবে ২০১৭ সালে বিচ্ছেদের পর এ জুটিকে আর এক সঙ্গে পর্দায় দেখা যায়নি।

৯ বছর পর টিভি পর্দায় আসছে এ জুটির একটি নাটক। আজ শুক্রবার রাত ৮টায় এন টিভিতে প্রচার হবে শখ ও নিলয়ের ‘কিডন্যাপ’ শিরোনামের নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন শিমুল শিকদার। শখ ও নিলয়ের ডিভোর্সের আগেই নাটকটি নির্মাণ করেন বলে জানান নির্মাতা।

পরিচালক শিমুল বলেন, ‘শখ ও নিলয়ের বিচ্ছেদের কিছুদিন আগেই এ নাটকের কাজ শেষ করি। কিন্তু পরে বিভিন্ন কারণে নাটকটি প্রচারে আসেনি। তার মধ্যে তাদের দুজনের বিচ্ছেদও একটি কারণ ছিল। অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে এনটিভিতে প্রচারে আসছে। দীর্ঘদিন পর এ জুটির নাটক দেখে আনন্দ পাবে আশা করছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত