ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘সাইয়ারা’ ছবির প্রচার কৌশলের প্রশংসা করলেন শাহরুখ খান

‘সাইয়ারা’ ছবির প্রচার কৌশলের প্রশংসা করলেন শাহরুখ খান

বলিউডে ২০২৫ সালের অন্যতম সফল সিনেমা ‘সাইয়ারা’র বক্স অফিস সাফল্য ছাপিয়ে এখন আলোচনায়। সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমীদের মধ্যে এ সিনেমার, বিশেষ করে প্রচার কৌশল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সেই তালিকায় এবার প্রশংসা করলেন বলি বাদশাহ শাহরুখ খানও।

এ সিনেমায় কোনো বড় তারকার উপস্থিতি ছাড়াই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত বক্স অফিসে ৩২৫ কোটি রুপি আয় করে সিনেমাটি বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমার তালিকায় নাম লিখিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সিনেমার পরিচালক মোহিত সুরি জানিয়েছেন, সিদ্ধার্থ আনন্দের এক দিওয়ালি পার্টিতে শাহরুখ খানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে অনুষ্ঠানে বাদশাহ পরিচালকের সঙ্গে কথা বলেন। মোহিত সুরি বলেন, প্রথাগত প্রচারের বাইরে গিয়ে দুই নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডাকে মিডিয়ার আড়ালে রাখার যে সিদ্ধান্ত তারা নিয়েছিলেন, তার ভূয়সী প্রশংসা করেছেন বলি বাদশা শাহরুখ খান। ৩২৫ কোটি রুপি আয় করা এ সিনেমার সাফল্যের নেপথ্যে প্রচারের চেয়ে গানকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন তারা।

পরিচালক বলেন, সেই অনুষ্ঠানে শাহরুখ খান তাকে বলেন সিনেমার দুই প্রধান অভিনেতাকে সাধারণের চোখের আড়ালে রাখার সিদ্ধান্তটি ছিল দুর্দান্ত। গতানুগতিকভাবে শহর ঘুরে প্রচার বা সাক্ষাৎকার দেওয়ার বদলে সেই অর্থ ও সময় সিনেমার সংগীতের পেছনে ব্যয় করেছিলেন নির্মাতারা।

মোহিত সুরি বলেন, বড় কোনো তারকা না থাকায় তারা চেয়েছিলেন দর্শক যেন সরাসরি সিনেমার গল্পের সঙ্গে যুক্ত হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত