ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

এবার ঈদে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূরের তারকাবহুল আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে বেশ দাপট দেখাচ্ছে। এমন সফলতার মাঝে আন্তর্জাতিক অঙ্গনের দর্শক ও প্রবাসী বাংলাদেশীদের জন্য সিনেমাটি নিয়ে থাকছে বিশেষ চমক। নতুন খবর, আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। জানা গেছে, আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর মাধ্যমে এই সিনেমাটি প্রথম সপ্তাহে ক্যানাডার ১০টি, আমেরিকার ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে প্রদর্শিত হবে। বিশ্বের নামকরা সব সিনেমা চেইন যেমন- এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস ও সিনেওয়ার্ল্ড-এ দর্শকরা এটি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত