ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শাড়িতে রেট্রো লুকে মারিয়া শান্তর বাজিমাত

শাড়িতে রেট্রো লুকে মারিয়া শান্তর বাজিমাত

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবারের ঈদে ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী মারিয়া শান্তর। নির্মাতা রায়হান রাফীর হাত ধরে সিনে দুনিয়ায় পা রেখেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার নিজের স্টাইলিশ লুক দিয়ে সামাজিকমাধ্যমে ঝড় তুললেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ফ্যাশন ফেস্টে মারিয়ার উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। ফেস্টের সেই আয়োজনে মারিয়াকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। পরনে ছিল উজ্জ্বল লাল রঙের একটি আভিজাত্যপূর্ণ শাড়ি। এর সঙ্গে স্লিভলেস মাল্টিকালার ব্লাউজ এবং গলায় পাথরের কারুকাজ করা চকার নেকলেস তার লুকে যোগ করেছে বিশেষ মাত্রা। হাতে লাল চুড়ি আর ছোট একটি ক্লাচ ব্যাগে নিজেকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে সব ছাপিয়ে তার চোখের গোল সানগ্লাসটি পুরো লুকে নিয়ে এসেছে একটি ক্ল্যাসিক রেট্রো ভাইব। এছাড়াও ব্যাকগ্রাউন্ডের সঙ্গেও মানানসই হয়ে ওঠে তার সাজ-পোশাক। সেই ফেস্ট প্রাঙ্গণে একটি ভিন্টেজ নীল রঙের গাড়ির ওপর বসে মারিয়ার পোজ দেওয়া ছবিগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত