ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সামনের ঈদে ‘সুড়ঙ্গ ২’ আসছে না

সামনের ঈদে ‘সুড়ঙ্গ ২’ আসছে না

পবিত্র ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ ২’ আসছে-এমন একটি খবর ছড়িয়েছে সংবাদমাধ্যমে। তবে সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল প্রথম আলোকে বলেন, সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ পরিচালনা করেন রায়হান রাফী। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি। এতে মাসুদ চরিত্রে অভিনয় করে খ্যাতি পান আফরান নিশো। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফীর আরেক সিনেমা ‘তাণ্ডব’–এ মাসুদ চরিত্রটিকে দেখা গেছে। এর পর থেকেই ‘সুড়ঙ্গ ২’ সামনে এসেছে। প্রযোজকেরা বলছেন, তাঁরা সিনেমাটি নির্মাণ করবেন। তবে ঈদুল আজহায় নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত