ঢাকা রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

‘কখনও হাল ছাড়িনি’

এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা
‘কখনও হাল ছাড়িনি’

চ্যালেঞ্জ জয় করে শোবিজে দেড় দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং টিকে থাকার পেছনের গল্প নিয়ে কথা বলেছেন তিনি। নিজের সংগ্রামের কথা মনে করে মিম জানান, সাফল্যের চূড়ায় পৌঁছানোর চেয়ে সেখানে স্থির থাকাটাই আসল পরীক্ষা। তার কথায়, ‘কখনো আমি হাল ছাড়িনি। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।’ গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেরই উত্থান দ্রুত হয়, কিন্তু সময়ের আবর্তে হারিয়ে যান অনেকেই। মিম মনে করেন, ধৈর্য এবং নিয়মানুবর্তিতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ পথচলার বিষয়ে তিনি বলেন, ‘যারা মানে এখন পর্যন্ত টিকে আছো বা অথবা আমার যেই জার্নিটা, এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য, ডিসিপ্লিন সবকিছু মেইনটেইন করে আসলে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত আছি।’ প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে, কাজ থমকে যায়। মিমও এর ব্যতিক্রম নন। তবে প্রতিকূল পরিস্থিতিতে দমে যাওয়ার পাত্রী তিনি নন। নিজের লড়াকু মানসিকতার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘কখনো আমি আসলে হাল ছাড়ি নাই। মানে আমার আসলে কখনও কোনো কিছুতে ‘না, এটা পারছি না’, ওকে ফাইন, ‘এটা হচ্ছে না’, আরেকটা হবে। তো আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজের।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত