ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দক্ষিণ গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় তিন শিশু মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর পানি খেয়ে অসুস্থ হয়ে পড়। পরে তাদের হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। দক্ষিণ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো— রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুময়রা (৬)। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, গত রোববার সকালে ঘরে থাকা একটি খালি শ্যাম্পুর বোতল এবং প্লাস্টিকের অন্যান্য হাঁড়ি-পাতিল দিয়ে শিশু সাজিত, হুমায়রা ও আরেক শিশু খেলছিল। এক পর্যায়ে ওই তিন শিশু পরিত্যক্ত শ্যাম্পুর বোতলে পানি ঢেলে ফেনা তৈরি করে। পরে ওই ফেনাযুক্ত পানি পান করলে তিন শিশুই অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তিন শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু সজিতের মৃত্যু হয়।

অপরদিকে আশংকা জনক অবস্থায় হুমায়রাসহ অপর শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে শিশু হুমায়রার মৃত্যু হয়। তবে অপর শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে। পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত