ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

তৌকীর আহমেদের চিত্রনাট্যে টেলিফিল্ম ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’

তৌকীর আহমেদের চিত্রনাট্যে টেলিফিল্ম ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’

অভিনয় ও পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও নিজের মুন্সিয়ানা প্রমাণ করেছেন তৌকীর আহমেদ। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে দর্শকদের মুগ্ধ করেছেন এই অভিনেতা। এবার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিজের লেখা টেলিফিল্মে অভিনয় করতে দেখা যাবে তাকে।

ঈদের আমেজকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে বিশেষ টেলিফিল্ম ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’। এর চিত্রনাট্য রচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করছেন তৌকীর আহমেদ। একঝাঁক তারকা শিল্পীকে নিয়ে টেলিফিল্মটি পরিচালনা করছেন নির্মাতা আরিফ খান।

গত ২৮ এপ্রিল থেকে টেলিফিল্মের শুটিং শুরু হয়েছে। নিজের লেখা গল্প ও কাজ প্রসঙ্গে তৌকীর বলেন, ‘আমরা তো সাধারণত ঈদে একটু আনন্দ-উৎসবের গল্পই পছন্দ করি। আমি এই কাহিনীটি লেখার সময় ভেবেছিলাম একটু ভিন্ন ধরনের কিছু লেখা যায় কি না সেটা চেষ্টা করা যাক। কাহিনিটিতে জীবনের নানা সময়ের, বাঁকের গল্প উঠে এসেছে। আরিফ খান যথেষ্ঠ মুন্সিয়ানার সঙ্গে টেলিফিল্মটি নির্মাণ করছেন। আমার মনে হয় অনেককিছুর ভিড়েও এই টেলিফিল্মটি দর্শকদের কাছে পৌঁছাবে।’

টেলিফিল্মটির পরিচালক আরিফ খান তৌকীর আহমেদের লেখনীর প্রশংসা করে বলেন, ‘তৌকীর ভাই অসাধারণ একটি গল্প লিখেছেন। তার লেখনী বা অভিনয় নিয়ে আমার নতুন করে কিছুই বলার নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত