ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিমানবন্দরে অস্কার ট্রফি নিয়ে নাজেহাল কাণ্ড, ক্ষুব্ধ নির্মাতা

বিমানবন্দরে অস্কার ট্রফি নিয়ে নাজেহাল কাণ্ড, ক্ষুব্ধ নির্মাতা

গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানি যাওয়ার সময় নিজের অস্কার ট্রফিটি নিয়ে বিপাকে পড়েন নির্মাতা প্যাভেল তালানকিন। মূলত চেক ইনের সময় নির্মাতার কাছ থেকে হারিয়ে যায় ট্রফিটি! পরে অবশ্য সেটি খুঁজে পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু এর আগে সেখানে ঘটে যায় এক নাজেহাল কাণ্ড!

সেদিন মূলত তল্লাশির সময় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা নির্মাতাকে বিমানে উঠতে বাধা দেন। তারা দাবি করেন, ৩.৮ কেজি ওজনের এই ট্রফিটি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই নিয়ম অনুযায়ী, তার সেই মর্যাদাপূর্ণ অস্কারের ট্রফিটি চেক-ইন ব্যাগেজে দিতে বাধ্য হন নির্মাতা। কিন্তু ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত