ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

প্রকাশ পেল দিঠির কণ্ঠে ‘রবিঠাকুর’

প্রকাশ পেল দিঠির কণ্ঠে ‘রবিঠাকুর’

সংগীতশিল্পী ও উপস্থাপক দিঠি আনোয়ারের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এ প্রকাশ পেল নতুন মৌলিক গান ‘রবিঠাকুর’। গত রোববার সন্ধ্যায় গানটি উন্মুক্ত করা হয়। গানটির গীতিকার প্রয়াত দেশবরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘বাবা গাজী মাজহারুল আনোয়ারের জীবনের শেষ দিকের লেখা কয়েকটি গান গাওয়ার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। ‘রবিঠাকুর’ গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। একই সঙ্গে গানটির সুর ও সংগীতায়োজনের জন্য সুরকার ও সংগীত পরিচালক অপু আমানকে ধন্যবাদ জানাই। অপু একজন দক্ষ সুরকার, যার প্রতিফলন তার প্রকাশিত গানগুলোতে পাওয়া যায়। আশা করছি, নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে’। অন্যদিকে অপু আমান জানান, গাজী মাজহারুল আনোয়ারের লেখা পাঁচটি গান নিয়ে একটি বিশেষ প্রকল্পে কাজ করছেন তিনি। সেই প্রকল্পের গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে।

তিনি বলেন, গাজী মাজহারুল আনোয়ার ও দিঠি আনোয়ার- উভয়ের আস্থা অর্জন করতে পেরে তিনি কৃতজ্ঞ। গানগুলোর কথার গভীরতা তাকে আবেগাপ্লুত করে বলেও উল্লেখ করেন এই সুরকার।

প্রসঙ্গত, এর আগে ‘দিঠি আনোয়ার’ ইউটিউব চ্যানেলে দিঠির কণ্ঠে ‘মেঘলা আকাশ’ ও ‘জন্মের পর’ আরও দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। এই দুটি গানের গীতিকারও তার বাবা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত