ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘ব্রাজিল চিরকাল হৃদয়ে থাকবে’

‘ব্রাজিল চিরকাল হৃদয়ে থাকবে’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হতেই হতাশায় ভেঙে পড়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থক। সেই হতাশার ঢেউ লেগেছে দেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের অপ্রত্যাশিত বিদায়ে মন খারাপ হলেও ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর। বরং আবেগঘন এক বার্তায় জানিয়ে দিয়েছেন, সুখ-দুঃখ সব সময়েই তিনি ব্রাজিলের সঙ্গেই থাকবেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন তটিনী। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা-আমি আমার দলের সাথেই থাকব।’ অবশ্য ছবিতে তাকে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা গেছে, যা মূলত পরাজিত সেলেসাও সমর্থকদের বর্তমান মিশ্র আবেগেরই এক প্রতিচ্ছবি। শুধু পোস্টেই নয়, কমেন্ট বক্সেও একাধিক কান্নার ইমোজি দিয়ে নিজের মন খারাপের বিষয়টি ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। তটিনীর এই আবেগঘন পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ব্রাজিল সমর্থক তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, আবার প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মন্তব্যেও জমে ওঠে আলোচনার পরিবেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত