ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পূজা চেরির বিয়ের গুঞ্জন

পূজা চেরির বিয়ের গুঞ্জন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু করে নায়িকা হিসেবে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় অনেকটাই অনিয়মিত এই অভিনেত্রী। সর্বশেষ ‘দম’ সিনেমায় দেখা গেছে তাকে। এরপর নতুন কোনো সিনেমায় পূজাকে নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি।

এরই মধ্যে শোবিজে গুঞ্জন উঠেছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পূজা চেরি। এমনকি এরই মধ্যে বিয়েও করে ফেলেছেন এমন কথাও ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী। জানা গেছে, দেশের নামকরা এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন পূজা। বিয়ের গুঞ্জনের সত্যতা জানতে পূজা চেরির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বিয়ের খবরটি সত্যি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

চলতি বছরের শুরুর দিকেও পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজে জোর আলোচনা ছিল। তখন গুঞ্জন ছড়িয়েছিল, প্রায় দুই বছর আগেই নীরবে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে দেখা যায়নি তাকে। তাই নতুন করে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত