
বলিউডের বক্স অফিসে দুর্দান্ত দাপট দেখাচ্ছে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ সিনেমাটি। ২০২৬ সালে ‘ধুরন্ধর ২’ এবং ‘বর্ডার ২’-এর পর তৃতীয় সর্বোচ্চ ওপেনিং উইকএন্ডের দিকে এগোচ্ছে এটি। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মাত্র তিন দিনে ছবিটি ভারতে ৮১.৭৫ কোটি রুপি নেট এবং গ্রস আয় ৯৮.১০ কোটি রুপি। গত রোববার ভারতে ৯,৪০৩টি শো থেকে ২৬ কোটি রুপি আয় করেছে এটি । বিশ্বব্যাপী রবিবার ছবিটির আয় ছিল প্রায় ৪ কোটি রুপি। এর ফলে আন্তর্জাতিক বাজারসহ মোট আয় দাঁড়িয়েছে ১২ কোটি রুপি গ্রস। সব মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী মোট গ্রস আয় এখন ১১০.১০ কোটি রুপি। প্রথম দিনে ছবিটি ৯,০৩৩টি শো থেকে ২২ কোটি রুপি আয় করে। গত শনিবার, অর্থাৎ স্বাধীনতা দিবসে, ১০,৪৯৬টি শো থেকে আয় করে ৩৩.৭৫ কোটি রুপি।
‘আওয়ারাপন ২’ মুক্তির প্রথম দিনেই ২০০৭ সালে’র মূল ছবি ‘আওয়ারাপন’ এর পুরো লাইফটাইম কালেকশন (৭.৭৫ কোটি রুপি নেট) ছাড়িয়ে যায়।