ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

'ধুরন্ধর'-এর রেকর্ড ভাঙল ২ কোটি রুপির 'হনুমান অংশ'

'ধুরন্ধর'-এর রেকর্ড ভাঙল ২ কোটি রুপির 'হনুমান অংশ'

মাত্র দুই কোটি রুপিতে নির্মিত সিনেমা। কোনো তারকা নেই, ছিল না বড় পরিবেশকও। তবু গল্প আর নির্মাণের শক্তিতে 'হনুমান অংশ' দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিসে। প্রতিনিয়ত এর আয় বেড়েই চলেছে। বক্স অফিস বিশ্লেষকরা এরইমধ্যে সিনেমাটিকে 'অলটাইম ব্লকবাস্টার' খেতাব দিয়েছেন।

এবার বলিউডের অন্যতম সফল সিনেমা 'ধুরন্ধর'-এর একটি রেকর্ড ভেঙে দিলো 'হনুমান অংশ'। মুক্তির পঞ্চম উইকেন্ডে (সপ্তাহান্ত) সিনেমাটি আয় করেছে ৪৫ কোটি ৬০ লাখ রুপি। যা 'ধুরন্ধর'-এর পঞ্চম উইকেন্ডের আয়ের চেয়ে ১০ কোটি রুপি বেশি! পঞ্চম উইকেন্ডের আয়ে প্রথম পাঁচে এখন সবার শীর্ষে 'হনুমান অংশ'। এরপর যথাক্রমে রয়েছে 'ধুরন্ধর' (৩৫ কোটি ৮০ লাখ রুপি), 'ছাবা' (২২ কোটি রুপি), 'স্ত্রী ২' (১৬ কোটি রুপি) এবং 'পুষ্পা ২' (১৪ কোটি রুপি)।

এদিকে মুক্তির ৩১তম দিন শেষে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করল 'হনুমান অংশ'। খবরটি নিশ্চিত করেছেন বলিউডের নামজাদা বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তিনি বলেন, 'হনুমান অংশ' রীতিমতো ইতিহাস সৃষ্টি করল। এটা অবিশ্বাস, অকল্পনীয়। মূল ধারার কোনো অভিনেতা ছাড়াই একটি সিনেমার আয় ১০০ কোটি ছাড়িয়ে গেল, এটা স্বপ্নের মতোই। ভারতের অন্যতম আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবা তথা লক্ষ্মী নারায়ণ শর্মার জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। মায়ের মৃত্যুর শোকে ছোটবেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। স্রষ্টার সন্ধানে শুরু হওয়া তার সেই সফরকে ঘিরেই এগিয়েছে সিনেমার কাহিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত