ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আজ ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের নির্মাণচর্চা নিয়ে আলোচনা

আজ ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের নির্মাণচর্চা নিয়ে আলোচনা

আজ ঢাকার শালা নেবারহুড আর্ট স্পেসে ঢাকা নিউ সিনেমা ও ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন যৌথভাবে আয়োজন করছে 'সীমার মাঝে অসীম'। দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ আয়োজনে ফুটপ্রিন্টের ইনসিডেন্টাল সিনেমা চর্চা, তাদের নির্মাণপদ্ধতি, স্বাধীন চলচ্চিত্র নির্মাণের দীর্ঘ অভিজ্ঞতা ও বিকল্প প্রদর্শনী নিয়ে কথা বলবেন পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম ও তার দল। এ ছাড়া আয়োজনে থাকবে দেলুপির নির্মাণপ্রক্রিয়া ও ক্রিয়েটিভ প্রোসেস নিয়ে বিস্তারিত কথোপকথন এবং চলচ্চিত্রটির প্রদর্শনী। পাশাপাশি শাটিকাপ ও সিনপাট নির্মাণের নেপথ্যের অভিজ্ঞতা এবং প্রাক-প্রযোজনা, চিত্রগ্রহণ থেকে উত্তর-প্রযোজনা পর্যন্ত ফুটপ্রিন্ট কীভাবে তাদের দৃশ্যায়ন নির্মাণ করে, তা নিয়েও আলোচনা হবে। শেষ পর্বে দেলুপির সংগীত পরিচালক তপেশ চক্রবর্তী চলচ্চিত্রটির নির্বাচিত সংগীত পরিবেশন করবেন এবং এর সঙ্গীতজগৎ নির্মাণের ভাবনা ও প্রক্রিয়া নিয়ে কথা বলবেন। প্রবেশ মূল্য ৩০০ টাকা। তবে সহকারী পরিচালকদের জন্য প্রবেশ ফি লাগবে না। অংশগ্রহণের জন্য পূর্বনিবন্ধন আবশ্যক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত