ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা কাটিয়ে 'অংশীদার' নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, সমাজে আজও কিছু কিছু পরিবারে কন্যাসন্তান থাকায় নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টা এবং আত্মীয়-স্বজনদের লোভ ও অন্যায়ের নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে এই নাটকে। নাটকে দেখা যাবে, বাবার মৃত্যুর পর দুই বোন সম্পত্তির টানাপোড়েন ও আত্মীয়দের অন্যায়ের শিকার হলেও শেষ পর্যন্ত হার না মেনে সাহসিকতার সঙ্গে নিজের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে নামে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি নারীর উত্তরাধিকার ও আত্মমর্যাদার বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত