ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মৃত্যুর তিন বছর পর কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার লাশ

মৃত্যুর তিন বছর পর কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার লাশ

মৃত্যুর প্রায় তিন বছর পর কবর থেকে তোলা হয়েছিল 'পাগল মন'-এর নায়িকা অন্তরার দেহাবশেষ। মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তার মা আমেনা খাতুন। সেই অভিযোগে করা মামলায় আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে দেহাবশেষ তুলে পাঠানো হয় ফরেনসিক পরীক্ষার জন্য। গত সপ্তাহে ১৫ নভেম্বর ছিল অন্তরার জন্মদিন। দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসেছে তার অভিনয়ের স্মৃতি, সঙ্গে মৃত্যুকে ঘিরে ওঠা পুরোনো প্রশ্নও। ২০১৪ সালের ৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢালিউডের একসময়ের জনপ্রিয় এ নায়িকা। সেদিন হাসপাতালে নেওয়ার আগে কী ঘটেছিল? মেয়ের মৃত্যুর পর কেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন আমেনা খাতুন?

চাঁদপুর থেকে ঢাকায় আসা পারভীন আক্তার লাকি চলচ্চিত্রে পরিচিতি পান অন্তরা নামে। ছোটবেলায় 'রঙিন নবাব সিরাজউদ্দৌলা' সিনেমায় নবাবের মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। 'বেদের মেয়ে জোসনা' সিনেমায়ও দেখা যায় তাকে জোসনার শৈশবের চরিত্রে। তবে নায়িকা হিসেবে তার পরিচিতি তৈরি হয় তোজাম্মেল হক বকুল পরিচালিত 'পাগল মন' সিনেমার মাধ্যমে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মেহেদী। সিনেমার 'পাগল মন রে' গানটি তখন ছড়িয়ে পড়ে দেশের আনাচকানাচে। রাতারাতি পরিচিতি পান অন্তরা।

অন্তরার মায়ের অভিযোগ অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও শফিকুল কাউকে তার মেয়ের কাছে যেতে দেননি। এমনকি মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ময়নাতদন্তের প্রতিবেদনও তাকে দেখানো হয়নি বলে দাবি করেন তিনি। প্রথম দিকে এসব অভিযোগ খুব একটা গুরুত্ব পায়নি। স্বাভাবিক নিয়মেই আজিমপুর কবরস্থানে দাফন করা হয় অন্তরাকে। এমনকি এফডিসিতেও তার মরদেহ নেওয়া হয়নি শেষ শ্রদ্ধা জানানোর জন্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত