ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা

বললেন চিফ প্রসিকিউটর
হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মেইলে কোনো চিঠি আসেনি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, সে ধরনের কোনো চিঠি এলে ওই আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং যাঁদের পক্ষে আসবে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ দপ্তরে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর এ কথা বলেন।

‘কিংসলে নেপলি’ নামের যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে। কিংসলে নেপলি নামে একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এর অবস্থান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। এটি ৮০ বছরের বেশি সময় ধরে আইনি সেবা দিয়ে আসছে। সাংবাদিকদের চিফ প্রসিকিউটর বলেন, সাংবাদিকদের মাধ্যমে গতকাল বুধবার তিনি জানতে পারেন, কিংসলে নেপলি নামের একটি ‘ল ফার্ম (আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান)’ শেখ হাসিনার পক্ষে একটি চিঠি দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষের আইনজীবী) মেইলে এ রকম কোনো চিঠি আসেনি। কিছু সাংবাদিক কীভাবে পেয়েছেন, তা তিনি জানেন না। একজন সাংবাদিক তাকে হোয়াটসঅ্যাপে সেই চিঠির একটি কপি দিয়েছেন। আমিনুল ইসলাম বলেন, ‘সেই চিঠির কপি থেকে যেটুকু পড়েছেন, তার ওপরে অ্যাড্রেস আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিচে লেখা আছে ‘ডিয়ার আইসিটি’। চিঠির প্রথম প্যারাগ্রাফে লেখা আছে, উই অ্যাক্ট অন বিহাফ অব শেখ হাসিনা (শেখ হাসিনার পক্ষে)। এটুকু পড়লেই বোঝা যায়, কত মানের ইম্যাচিউরড (অপরিপক্ব) একটা লেটার যে কীভাবে কাকে অ্যাড্রেস করতে হয়, তা তারা জানেন না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত