ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হাদি হত্যা মামলায় তিন আসামিকে ফের ১৪ দিনের রিমান্ড

হাদি হত্যা মামলায় তিন আসামিকে ফের ১৪ দিনের রিমান্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাতি হত্যা মামলায় তিন আসামিকে ফের ১৪ দিনের জেল রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতার একটি আদালত। রিমান্ডে পাঠানো তিনজন হলেন মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং তাদের দেশত্যাগে সহায়তার অভিযোগে অভিযুক্ত ফিলিপ সাংমা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পূর্ববর্তী ১৪ দিনের রিমান্ড শেষে তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়।

এদিন কলকাতায় চলমান অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) তিন আসামির বিরুদ্ধে প্রাসঙ্গিক নথিপত্র আদালতে উপস্থাপন করে। তবে মূল দুই অভিযুক্ত পৃথক ইউএপিএ মামলায় দিল্লিতে জাতীয় তদন্ত সংস্থা এনআইএর হেফাজতে থাকায় তাদের সরাসরি আদালতে হাজির করা সম্ভব হয়নি।

তিন আসামির মধ্যে ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে এবং ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে দিল্লিতে এনআইএর হেফাজত থেকে ভার্চুয়ালি আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক আগামী ১৬ এপ্রিল পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

মামলার প্রেক্ষাপটে জানা যায়, গত ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে তোলা হয়েছিল। পরদিন ২৩ মার্চ আদালতের অনুমতি নিয়ে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যায়। এরপর থেকেই তারা সেখানেই অবস্থান করছেন।

১৪ দিনের রিমান্ড,তিন আসামি,হাদি হত্যা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত