
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে জাতীয় সংসদে। গতকাল বৃহস্পতিবার সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে বিরোধী দলকেও পাঁচজনের নাম দিতে আহ্বান জানান সংসদ নেতা। এ সময় সংসদ অধিবেশন পরিচালনা করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে যাবে। সেখানে বাস্তবসম্মত কিছু থাকলে সরকার তা কার্যকর করার উদ্যোগ নেবে।’
সংসদ নেতা তারেক রহমান বলেন, এটি একটি ‘বৈশ্বিক প্রবলেম’, যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। তবে বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে যেকোনো আলোচনা যে কারও সঙ্গে করতে প্রস্তুত রয়েছে।’ এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই আলোচনা করে একমত হয়েছিলাম বা একটি বিষয়ে আমরা উপনীত হয়েছিলাম এটি একটি বৈশ্বিক সমস্যা, সারা বিশ্বেই এই সমস্যার তাপ ছড়িয়ে পড়েছে। বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে বাংলাদেশের যে উদ্বেগ সেটি জানিয়েছেন এবং প্রস্তাব দিয়েছেন, ওনাদের কাছে কিছু পরামর্শ আছে, সরকারি দল এবং বিরোধীদল একসঙ্গে সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি।
তিনি বলেন, বিএনপি সবসময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারও সঙ্গে করতে প্রস্তুত। সে প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছি। আমি বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলকে অনুরোধ করব উনারাও যদি পাঁচজনের নাম দেন তাহলে এই ১০ জন ব্যক্তি বসে বিষয়গুলোর ওপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসল এবং সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ নেব। কমিটিন সভাপতি হিসেবে থাকবেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্য চার সদস্য হলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
সংসদ নেতা বলেন, আমি বিরোধীদলীয় নেতাকে অনুরোধ করব উনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন, তাহলে কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে।
পরে বিরোধীদলীয় নেতাকে ফ্লোর দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এসময় বিরোধীদলীয় নেতা বলেন, বিষয়টি ইতিবাচকভাবে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা আশা করি এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ এবং আমরা মনে করি এ সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শিগগির নাম দেব।
এরপর স্পিকার বলেন, আশা করি অতি অল্প সময়ের মধ্যে বিরোধীদলের নেতা পাঁচজন সদস্যের নাম দেবেন। কারণ এই সংসদ (অধিবেশন) এ মাসের শেষেই শেষ হবে। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশা সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধীদল এভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, তবে দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। ‘আমি আপনার মাধ্যমে বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলকে অনুরোধ করব উনারাও যদি পাঁচজনের নাম দেন, তাহলে এই ১০ জন ব্যক্তি বসে এই বিষয়গুলো আলোচনা করতে পারে।’ সংসদ নেতা বলেন, ‘কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।’
সরকারি দলের পক্ষ থেকে ঘোষিত পাঁচ সদস্য হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। পরে প্রধানমন্ত্রী বলেন, কমিটির সুপারিশ যাতে বাস্তবায়নের মুখ দেখতে পারে, সেজন্য জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করার প্রস্তাব করা হচ্ছে। এর আগে গত বুধবার জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সরকারের সঙ্গে বসে সমাধান খোঁজার প্রস্তাব দেন। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকেও কিছু পরামর্শ আছে, সেগুলো নিয়ে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করতে পারে। গতকাল বৃহস্পতিবার সেই প্রস্তাবের জবাবে সংসদ নেতা পাঁচ সদস্যের নাম ঘোষণা করলেন এবং বিরোধীদলকে সমসংখ্যক সদস্য দিতে অনুরোধ জানালেন। সংসদ নেতার এই ঘোষণার পর বিরোধীদলীয় নেতা শফিকুর তার প্রস্তাবকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ।’ জামায়াত আমির বলেন, তাদের পক্ষ থেকেও দ্রুত নাম দেওয়া হবে।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, সরকার ও বিরোধী দলের এ ধরনের সহযোগিতার বার্তায় জনগণের মনে ‘অনেক আশা সঞ্চার’ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই বিরোধী দলও তাদের পাঁচ সদস্যের নাম দেবে।