ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল প্যাকেজ বিতরণ

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল প্যাকেজ বিতরণ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন প্রকল্প-এর আওতায় ছাগল প্যাকেজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই ছাগল প্যাকেজ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি তার বক্তব্যে বলেন, সরকারের এ ধরনের কার্যক্রম অনগ্রসর জনগোষ্ঠীর স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশুপালনের মাধ্যমে আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হচ্ছে। উপকারভোগীদের মাঝে ছাগল প্যাকেজ বিতরণ প্রকল্পটি তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.অমিত দত্ত-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিএনপির সাবেক সদস্য ইমাম হাসান আবুচান, অধ্যক্ষ শহীদুল্লাহ খান, শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাষ্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গণি, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় ছাগলের ৬৫টি প্যাকেজ বিতরণ করা হয়েছে। মোট বিতরণ করা হবে ১৯৫ টি প্যাকেজ। প্যাকেজে রয়েছে দুটি ছাগল, ২ পাতা টি, চারটি সিমেন্টের খুঁটি ও ৫০ কেজির ১ প্যাকেট খাদ্য। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

দুর্গাপুর,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,ছাগল প্যাকেজ বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত