ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের পতাকাবাহী তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণার একদিন পরই এ পদক্ষেপ নিল মার্কিন বাহিনী। জব্দকৃত তিনটি জাহাজের নাম ডিপ সি, সেভিন ও দোরেনা।

আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, জাহাজ তিনটিতেই উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ছিল।

তবে ঠিক কোথায় জাহাজগুলো জব্দ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো। বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরের কোনো একটি এলাকায় জাহাজগুলো জব্দ করা হয়েছে, যা ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার ভূখণ্ডের কাছাকাছি।

ডিপ সি ইরানের একটি সুপারট্যাংকার, যা জব্দের সময় আংশিকভাবে তেলপূর্ণ ছিল। মেরিন ট্রাফিকের তথ্যে জানা যায়, জাহাজটি সর্বশেষ গত সপ্তাহে মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল।

দ্বিতীয় জাহাজ সেভিন জব্দের সময় এতে প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর মোট ধারণক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। জাহাজটিকে সর্বশেষ এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে শনাক্ত করা হয়।

তৃতীয় ট্যাংকার দোরেনা পুরোপুরি তেলভর্তি ছিল। জব্দের পর এতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। এটিকে সর্বশেষ তিন দিন আগে ভারত মহাসাগরে ভারতীয় উপকূলের কাছে দেখা গিয়েছিল।

এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পর ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন ট্রাম্প। ঘোষণায় তিনি জানান, শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের কোনো জাহাজ বন্দর ছাড়তে পারবে না এবং বাইরের কোনো জাহাজও ইরানে প্রবেশ করতে পারবে না।

এদিকে গতকাল বুধবার সেন্টকোম এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে পর্যন্ত পর্যন্ত ইরানের বন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া ২৯টি জাহাজ ও নৌযানকে ফের বন্দরে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : রয়টার্স

ইরান,যুক্তরাষ্ট্র,সেন্টকোম,জাহাজ,জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত