ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সরকারি অস্ত্র উদ্ধারে দেশব্যাপী যৌথ অভিযানের সিদ্ধান্ত

সরকারি অস্ত্র উদ্ধারে দেশব্যাপী যৌথ অভিযানের সিদ্ধান্ত

দেশজুড়ে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা লুণ্ঠিত হওয়া সরকারি সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ যৌথ অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে সার্বিক দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাবের পক্ষ থেকে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, 'হারানো সরকারি অস্ত্রের সঠিক তথ্য দিন, গোপনে ও নিরাপদে পুরস্কার নিন।'

অস্ত্র সংক্রান্ত যেকোনো তথ্য প্রদানের জন্য র‍্যাব কয়েকটি হটলাইন নম্বর চালু করেছে। নম্বরগুলো হলো: ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯। সাধারণ নাগরিকেরা এসব নম্বরে কল ছাড়াও ইমো (ইমো), হোয়াটসঅ্যাপ (হোয়াটস্‌এ্যাপ), টেলিগ্রাম (টেলিগ্রাম) ও ভাইবার (ভাইবার)-এর মাধ্যমে গোপনীয়তা রক্ষা করে সরাসরি র‍্যাব ফোর্সেসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত