
ভেনেজুয়েলার তেল বিক্রির বকেয়া পাওনা মেটানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রাথমিক ৫০০ মিলিয়ন ডলারের মধ্যে অবশিষ্ট ২০০ মিলিয়ন ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে এই অর্থের একটি বড় অংশ আগেই পরিশোধ করা হয়েছিল। হোয়াইট হাউসের এই পদক্ষেপকে দুই দেশের দীর্ঘদিনের শীতল বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কের বরফ গলার একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ মূলত ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-এর মাধ্যমে সরবরাহ করা তেলের পাওনা ছিল, যা মার্কিন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল।