ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিল ভারত

রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিল ভারত

ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেশটির ইতিহাসের অন্যতম বড় এই সমরাস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে ৩ লাখ ৬০ হাজার কোটি রুপির (৩ হাজার ৯৭০ কোটি ডলার) বিশাল এক প্রতিরক্ষা ব্যয় প্যাকেজ অনুমোদন করেছে নয়াদিল্লি। এর আওতায় সশস্ত্র বাহিনীর তিন শাখার জন্যই একাধিক সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ঠিক কয়টি বিমান কেনা হচ্ছে, তা নির্দিষ্ট করে না জানালেও ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে সায় দিয়েছে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)। এর মধ্যে ১৮টি সরাসরি ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের কাছ থেকে আসবে। বাকি ৯৬টি তৈরি হবে ভারতের মাটিতেই।

এই বিশাল প্যাকেজের তালিকায় নৌবাহিনীর জন্য বোয়িং পি৮আই পোসেইডন নজরদারি বিমান ও স্থলবাহিনীর জন্য অ্যান্টি-ট্যাংক মাইন রয়েছে। এ ছাড়া সোভিয়েত আমলের টি-৭২ ট্যাংক ও বিএমপি-২ সাজোয়া যানগুলোকে আধুনিকায়নের উদ্যোগও এই প্যাকেজের অন্তর্ভুক্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত