
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় ইসরায়েলের যোগ দেওয়াকে সমর্থন করেন ৫৯ শতাংশ ইসরায়েলি নাগরিক। সম্প্রতি ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর এক জরিপে এমন ফলাফল উঠে এসেছে।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ২৯ শতাংশ ইসরায়েলি নাগরিক মার্কিন হামলায় ইসরায়েলের অংশ নেওয়ার বিরোধিতা করেন। ১২ শতাংশ অংশগ্রহণকারী এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। হামলার সমর্থকদের মধ্যে প্রায় ৫৮ শতাংশ ছিলেন বিরোধী দলের ভোটার, আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোটের পক্ষে ভোট দেওয়া মানুষের মধ্যে সমর্থন ছিল প্রায় ৭৪ শতাংশ। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, দেশটির রাজনৈতিক ধরনে পারস্পরিক পার্থক্য থাকা সত্ত্বেও ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার ক্ষেত্রে বড় অংশের মতের মিল রয়েছে। জরিপটি এমন এক সময় প্রকাশিত হলো, যখন ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র।