ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইইউকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে : ইরান

ইইউকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে : ইরান

মার্কিন আগ্রাসনের প্রতি কোনো কোনো ইউরোপীয় দেশের সমর্থনের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে ভুল পথে পা না বাড়ানোর আহ্বান জানিয়েছে।

তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইসরায়েল-মার্কিন আগ্রাসনের প্রতি ইউরোপের কোনো কোনো দেশের সমর্থনের প্রতিক্রিয়ায় এক্স পেজে লিখেছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের তিনটি প্রভাবশালী দেশ এক সময় পরমাণু সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে এবং ২০১৫ সালে পরমাণু সমঝোতা চুক্তিতে পৌঁছতে সহযোগিতা করেছিল যা ছিল অনেক বড় অর্জন কিন্তু যুক্তরাষ্ট্র তা ভেস্তে দেয়। তিনি আরো বলেন, জার্মানির চ্যান্সেলরসহ ইউরোপের আরো কয়েকটি দেশ ইরানে ইসরায়েল মার্কিন হামলায় যে সমর্থন জানিয়েছে তা তাদের জন্য ঐতিহাসিক ভুল হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত