ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া

আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া

পাকিস্তান নৌবাহিনী এবং চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির যৌথভাবে পরিচালিত সামুদ্রিক মহড়া ‘সি গার্ডিয়ান-৪’ সফলভাবে শেষ হয়েছে। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা। খবর সামা টিভির। পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন (আইএসপিআর) জানিয়েছে, গত ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে করাচিতে পাঁচদিনের ‘পোর্ট ফেজ’ এবং উত্তর আরব সাগরে দুই দিনের ‘সি ফেজ’ অন্তর্ভুক্ত ছিল। করাচি বন্দরে অবস্থানকালে চীনা নৌবাহিনীর জাহাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় পিএনএস তাইমুর। পোর্ট ফেজে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে মতবিনিময়, নৌ স্থাপনা পরিদর্শন, পেশাগত আলোচনা এবং বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়, যা পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়ক হয়েছে। অন্যদিকে সি ফেজে যৌথ সামরিক মহড়া ও কৌশলগত অনুশীলনের মাধ্যমে দুই নৌবাহিনীর কার্যকর সমন্বয় আরও উন্নত করা হয়। মহড়ার শেষ দিনে আরব সাগরে যৌথ টহলের মাধ্যমে এর সমাপ্তি ঘটে, যা আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতি দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত