ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বীরগঞ্জে হুইলচেয়ার বিতরণ

বীরগঞ্জে হুইলচেয়ার বিতরণ

'বিপন্ন মানবতার পাশে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে আজমল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাসেম লালুর সভাপতিত্বে ও বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস, বীরগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, ঠিকাদার ফজলে আলম শাহিন, মামুন ইসলাম, আলম হোসেন এবং বীরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সদস্য সচিব আবুল কাশেমসহ আরো অনেকে। স্বাগত বক্তব্য রাখেন আজমল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান সজল। অনুষ্ঠানে ১৪ জন প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত