ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

যুদ্ধ বন্ধে ইরানকে চাপ দিতে চীনকে আহ্বান জার্মানির

যুদ্ধ বন্ধে ইরানকে চাপ দিতে চীনকে আহ্বান জার্মানির

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসাতে চীনকে তার প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছে জার্মানি। গত বৃহস্পতিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট নিয়ে বার্লিন ও বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াডেফুল বলেন, চীন ইরানের ওপর তার প্রভাব গঠনমূলকভাবে ব্যবহার করে আলোচনার মাধ্যমে সমাধান এবং উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে শত্রুতা বন্ধে ভূমিকা রাখতে পারে। তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে জার্মানি ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশই দ্রুত সংঘাতের অবসান এবং আন্তর্জাতিক নৌপরিবহনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াডেফুল বলেন, কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে চায় জার্মানি ও চীন। তিনি বলেন, আমরা একমত যে কোনো একক দেশ নৌপথ নিয়ন্ত্রণ করবে না বা যাতায়াতের জন্য টোল আরোপ করবে না। অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় ওয়াং ই বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া হয়েছে এবং তা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত