ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আরেক প্রদেশে বাস ভাড়া ফ্রি করল পাকিস্তান

আরেক প্রদেশে বাস ভাড়া ফ্রি করল পাকিস্তান

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে সবচেয়ে বড় সংকটে পড়েছে বিশ্ব জ্বালানি বাজার। তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বাড়তে থাকায় দেশে দেশে বন্ধ হয়ে যাচ্ছে যানবাহন ও কলকারখানা। বিদ্যুৎ সংকটের কারণে বেড়েছে লোডশেডিং। অনেক দেশে যখন জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ তুঙ্গে তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাকিস্তান; দেশটির রাজধানীতে গণপরিবহন সেবা ফ্রি করে দেওয়া হয়েছে। এবার জানা গেল, আরও এক প্রদেশে বিনামূল্যে মিলবে গণপরিবহণ সেবা। ইসলামাবাদের জন্য কেন্দ্রীয় সরকারের অনুরূপ একটি উদ্যোগ উন্মোচনের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নওয়াজ বলেন, ‘আমি সবাইকে এই সুযোগ-সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করতে এবং আরও সুবিধাজনক, সাশ্রয়ী ও টেকসই ভ্রমণের জন্য গণপরিবহণ বেছে নিতে উৎসাহিত করছি।’ এর মাত্র কয়েক ঘণ্টা আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঘোষণা করেছিলেন, কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদের গণপরিবহণ খরচ বহন করবে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এবং তাসমানিয়া রাজ্য ঘোষণা করেছিল যে, জনগণকে জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত করতে তারা গণপরিবহনের ভাড়া মওকুফ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত